Ansar Logo শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা
বুধবার
০৫ আগস্ট ২০২৬ খ্রি.
২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ সফর ১৪৪৮ হিজরী
সর্বশেষ খবর

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়
08 May 2026
58 বার পঠিত
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। বাংলাদেশ সচিবালয়, ঢাকায় মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান কার্যক্রম, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় ভূমিকা, নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্বের প্রতিফলন এবং তৃণমূল পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন।

মাননীয় প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারকরণ এবং গ্রামীণ পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে আরও সক্রিয় ও নিবেদিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

 

সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।