Ansar Logo শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা
বৃহস্পতিবার
২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরী
সর্বশেষ খবর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বাহিনীর সংবাদ
11 May 2026
143 বার পঠিত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ০৩ মে ২০২৬ তারিখে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে দেশের বিমানবন্দরসমূহে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সদস্যদের আবাসন সুবিধা বৃদ্ধি, ডিউটি পোস্টে যাতায়াতের জন্য উপযোগী পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে আনসার সদস্যদের মোতায়েনের বিষয়টিও গুরুত্ব পায়। এ বিষয়ে প্রতিমন্ত্রী ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

 

প্রতিমন্ত্রী বিমানবন্দরসমূহের নিরাপত্তা ও যাত্রীসেবায় আনসার সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, বিমানবন্দরের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায় আনসার সদস্যরা একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য অংশীদার।

 

উল্লেখ্য, দেশের সকল বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এভিয়েশন সিকিউরিটির আওতায় নিরাপত্তা তল্লাশি, স্থাপনা সুরক্ষা, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।